Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে মাতলামি, আটক ৫ 

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৩ পিএম

বন্দরে বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে মাতলামি, আটক ৫ 
Swapno

বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে মদ খেয়ে রাস্তায় মাতলামি করার সময় দেশীয় চোলাই মদসহ ৫ যুবককে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো মদনগঞ্জ লক্ষারচর এলাকার কাজী আরব আলী মিয়ার ছেলে সুজন (২১), কুশিয়ারা’র মনিরুজ্জামান মিয়ার ছেলে সাজ্জাদ আহাম্মেদ তনয় (২১), চরঘারমোড়ার গোলজার হোসেনের ছেলে অর্পূব (২০), একই এলাকার নূর মোহাম্মদের ছেলে মেহেদী হাসান (২১) ও মৃত আজাদ হোসেনের ছেলে মেহেদী হাসান ইমন (২১)।

 

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক তাহিদুল্লাহ বাদী হয়ে মাতাল ৫ যুবকের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে এ মামলা রুজু করেন। যার মামলা নং- ৮(২)২১।

 

মাদক মামলায় তাদেরকে শুক্রবার দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন