Logo
Logo
×

নগরের বাইরে

শান্তিনগরে ইপিজেড হলে বহু কর্মসংস্থান সৃষ্টি হবে : সেলিম ওসমান

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৭ পিএম

শান্তিনগরে ইপিজেড হলে বহু কর্মসংস্থান সৃষ্টি হবে : সেলিম ওসমান
Swapno

নারাযণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সেলিম ওসমান বলেছেন, আপনারা ফুলের দেশের মানুষ, নদীর দেশের মানুষ। সারা নারায়ণগঞ্জ থেকে আপনাদের নদীর যৌবন দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে আসে। আপনারা ভাগ্যমান এখানে শীতলক্ষা সেতু নির্মাণ হচ্ছে। শান্তির চরে ইপিজেড নির্মাণ করা হলে এখানকার জায়গা জমির দাম অনেকাংশ বৃদ্ধি পাওয়াসহ বহু লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

 

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বন্দর উপজেলার ঘারমোড়া ঈদগাহ ময়দানে কলাগাছিয়া ইউনিয়নের উন্নয়ন শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি আরো বলেন, আমি এখানে এসেছি মত বিনিময় সভায়, কিন্তু তা জনসভার রূপ ধারণ করেছে। আমি বন্দরে প্রবেশ করেই বুঝতে পেরেছি, এখানে আমার অনেক ভালোবাসার মানুষ থাকবে।

 

তিনি বলেন, অনেকে মনে করেছেন আজ এখানে আমি নির্বাচনের কথা বলব। আমি এখানে নির্বাচনের কথা বলতে আসিনি। আমি এসেছি উন্নয়নের কথা বলতে এবং কি কি উন্নয়নের প্রয়োজন তা জনগণের কাছ থেকে শুনতে।

 

তিনি বলেন, আমি অত্যন্ত সন্তুষ্ট যে, বহুদিন ধরে আমি একটা পরিবারের মতো বন্দর এবং সদরের ৭টা ইউনিয়ন নিয়ে কাজ করছি। আজকের মত বিনিময় সভায় বিশেষ ব্যাক্তি যিনি আমার পিতার সাথে রাজনীতি করেছেন। সেই হলো আমার রশীদ ভাই। তিনি না অসলে আমি হয়তবা বক্তব্যই দিতাম না। তিনি এসে আমাকে শক্তি জুগিয়েছেন।

 

সেলিম ওসমান বলেন, আমি যেখানেই কাজ করেছি কোন জনপ্রতিনিধি ছাড়া কোন কাজ বা মিটিং বা কোন কিছু করিনি। আমি কখনো দেখতে যাইনি, সে আওয়ামীলীগের, না বিএনপি’র, না জাতীয় পার্টির ? জনপ্রতিনিধি তৈরী করে জনগণ। সেখানে কোন অবস্থায়ই বলা যায় না আমি এ মানুষটাকে নিয়ে কাজ করবো না।

 

তিনি বলেন, আমি কাজ করেছি প্রয়াত নেতা আবুল জাহেরের সাথে। আমি কাজ করেছি প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের সাথে। সেও আমার ছোট ভাইয়ের মতো। তারা তিনজন (এমএ রশীদ, আবুল জাহের ও আতাউর রহমান মুকুল) আমার উপদেষ্টা হিসেবেই কাজ করে গেছেন।

 

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়াীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এমএ রশীদ, ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান প্রমুখ।

 

সভায় উপস্থিত ছিলেন মহানগর জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক কাউন্সিলর আফজাল হোসেন, মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান,  বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এমএ সালাম. মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন ও ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মাছুম আহাম্মেদসহ নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন