Logo
Logo
×

নগরের বাইরে

২০ কেজি গাজাসহ গ্রেফতার মাদক সম্রাজ্ঞী সোনিয়া 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৫ পিএম

২০ কেজি গাজাসহ গ্রেফতার মাদক সম্রাজ্ঞী সোনিয়া 
Swapno

ফতুল্লায় বিশ কেজি গাজা ও নগদ ৪৮ হাজার টাকাসহ মাদক সম্রাজ্ঞী সোনিয়া (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা- মেট্রো-গ-২৫-৮৪১৭) উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (৫ ফ্রেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ (তদন্ত) শফিকুল ইসলামের নেতৃত্বে মাসদাইর শেরেবাংলা রোড এলাকার বাবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

সোনিয়া নাটোর জেলার সিংড়া থানার চাদপুর গ্রামের মাহবুবের স্ত্রী। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সোনিয়ার স্বামী মাহবুর।

 

পরে সোনিয়ার স্কীকারোক্তিতে ঘরের অন্য একটি কক্ষে প্যাকেটে মোড়ানো সাড়ে ১৬ কেজি গাজা এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার তল্লাসি করে আরো সাড়ে তিন কেজি গাজা উদ্ধার করে। এছাড়া ও সোনিয়ার কাছ থেকে গাজা বিক্রির নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি সোনিয়ার কাছ থেকে বিশ কেজি গাজা ও ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

 

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন