Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জের র‌্যাবের অভিযানে জঙ্গী সংগঠনের এক সক্রিয় সদস্য গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০৭ পিএম

রূপগঞ্জের র‌্যাবের অভিযানে জঙ্গী সংগঠনের এক সক্রিয় সদস্য গ্রেফতার
Swapno

রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ ইলিয়াস আলী (২৭) নামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম এর সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় র‌্যাব উগ্রবাদী বই, লিফলেট ও সিডি জব্দ করে।

 

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আদমজীনগর র‌্যাব-১১’র ব্যাটালিয়ন সদরের সিনিয়র সহকারী পরিচালক, সিনিয়র এএসপি শাহ মো, মশিউর রহমান (পিপিএম)। 

 

এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই বিশেষ অভিযান চালানো হয়।

 

ইলিয়াস আলীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার চরদেহুন্দা গ্রামে।

 

বার্তায় র‌্যাব জানায়, ইলিয়াস ২০১৩ সালে গাজীপুর অস্টেলিয়া লিমিটেড কারখানায় চাকুরী করার সময় জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। পরে সে দেশে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে পুরোপুরিভাবে জঙ্গি কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়, এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগদান করে।

 

নরসিংদী ও নারায়ণগঞ্জ এলাকায় সে সদস্য সংখ্যা বাড়ানোর জন্য টেলিগ্রাম আইডি, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভুয়া ফেইসবুক আইডি, ফেইসবুক গ্রুপ, ম্যাসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে।

 

জিজ্ঞাসাবাদে ইলিয়াস আলী আরও জানায়, সে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকা’র আশে পাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার স্বশরীরে ও অনলাইনে মিলিত হয়ে সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকান্ড করার অপতৎপরতা চালিয়ে আসছিলো।

 

তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানায় র‌্যাব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন