Logo
Logo
×

নগরের বাইরে

চাঁনমারী বস্তি থেকে নারীসহ গ্রেপ্তার ২

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৭ পিএম

চাঁনমারী বস্তি থেকে নারীসহ গ্রেপ্তার ২
Swapno

ফতুল্লার চাঁনমারী বস্তি এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় ও সরাবরাহের সময় নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন, হাসি বেগম (৩৫) এবং মো. রিপন (৩৫)।


বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইটায় তাদের  গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মো.জসিম উদ্দীন চৌধুরী। 


তিনি জানান, গ্রেফতার হওয়া আসামীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চাঁনমারী বস্তি এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা বিভিন্ন কৌশলে কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে চাঁনমারী বস্তি এলাকায় হাসি বেগমের বসতঘরের কাঠের পাটাতনের নিচে মজুদ করে রাখতো। এবং সুবিধামত সময়ে এই নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসি বেগম এর বসতঘরের কাঠের পাটাতনের নিচে বিশেষভাবে মজুদকৃত অবস্থায় সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় হাসি বেগমসহ আরেকজনকে গ্রেফতার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তি দিয়ে বলেছে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে এবং বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে।


উল্লেখ্য, গ্রেফতার হওয়া হাসি বেগম এবং রিপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে এরআগেও একাধিক মাদক মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন