Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৯ পিএম

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
Swapno

রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় নসিমনের ধাক্কায় ছিঁটকে গিয়ে ট্রাকের ধাক্কায় মোসাব্বির হোসেন অসীম (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

 

বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে তারাব এলাকার সুলতানা কামাল সেতুতে এ ঘটনা ঘটে। নিহত মোসাব্বির উপজেলার তারাব বাজার এলাকার তোফাজ্জল হোসেন ভুইয়ার ছেলে। 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোসাব্বির তারাব এলাকা থেকে মোটর সাইকেল চালিয়ে ডেমরা কোনাপাড়ার দিকে যাচ্ছিল। এসময় তিনি সুলতানা কামাল সেতুতে পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা রড ভর্তি একটি নসীমনের সঙ্গে মোট সাইকেলটির ধাক্কা লাগে। এসময় সে ছিঁটকে গিয়ে অন্য একটি ট্রাকের ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

ডেমরা থানার (ওসি) নাসির উদ্দিন খন্দকার বলেন, ট্রাকের ধাক্কায় মোসাব্বির হোসেন অসীম নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন