চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে গেলো সেনাবাহিনীর মাইক্রোবাস (ভিডিও)
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৯ পিএম
ফতুল্লার পাগলা নন্দলালপুর রেলগেটে ডিএনডি প্রকল্পে দায়িত্বরত সেনাসদস্যদের ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাসের সাথে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এসময় ট্রেন ধাক্কাতে ধাক্কাতে মাইক্রোবাসটিকে প্রায় ৪শ ফুট দূরে নিয়ে ফেলে। মাইক্রোবাসটিতে তখন চালক ছাড়া কেউ ছিলো না। চালক আব্দুল জলির মাথায় ও হাতে আঘাত পেয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রæয়ারি) বিকেল সাড়ে তিনটায় এইদুর্ঘটনা ঘটে।
এ সড়ক দিয়ে প্রচুর অটো বাইক চলাচল করে। কিন্তু অবস্থা আঁচ করতে পেরে তারা বেশ দূরেই যানবাহন থামিয়ে দেয়। ফলে দূর্ঘটনাটির কারনে ব্যাপক ক্ষতি হয়নি। অন্যদিকে মাইক্রোবাসটি কাঁচপুর থেকে পাগলায় যাচ্ছিলো সেনাসদস্যদের আনতে। ফিরতি পথে দূর্ঘটনা ঘটলে বহু প্রাণহানীর সম্ভাবনা ছিলো।
ঘটনার পরপর স্থানীয়রা চালক আব্দুল জলিলকে (৩০) দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রো থেকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে আহত মাইক্রোবাস চালকের আঘাত গুরুতর নয়।
রেলওয়ে পুলিশের এস আই মোখলেছ জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) মেগা প্রকল্পে কাজ করতে থাকা সেনা সদস্যরা (ঢাকা-্মেট্রো-চ-১৯-৯১১১) নাম্বারের নোয়া মাইক্রোবাসটি ব্যবহার করা হয়। বিকেল ৩টার সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেন কমলাপুর রেলষ্টেশনে যাচ্ছিল। এসময় এ দূর্ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নন্দলালপুরে অথরাইজড রেলগেট স্থাপনের জন্য আমরা আমরা বহুবার রেলওয়েকে জানালেও রেলওয়ে ব্যবস্থা নেয়নি। সেখানে আগেও একাধিকবার দূর্ঘটনা ঘটেছে। ওই স্থানটি খুবই ঝুঁকিপূর্ন। লিংক রোড থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যাতায়াত করতে নন্দলালপুরের ওই রেল ক্রসিংটি ব্যবহৃত হয়।


