Logo
Logo
×

নগরের বাইরে

নাসিক ৩নং ওয়ার্ডে গান-বাজনা নিষেধ করিনি: কাউন্সিলর বাদল (ভিডিও)

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩২ পিএম

নাসিক ৩নং ওয়ার্ডে গান-বাজনা নিষেধ করিনি: কাউন্সিলর বাদল (ভিডিও)
Swapno

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানসহ বাসাবাড়িতে গানবাজনার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কাউন্সিলর শাহাজালাল বাদল বলেন, আমার নির্বাচনী এলাকায় রহমতবাগ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সাহেব আজ থেকে প্রায় ৩/৪ দিন আগে একটি অনাকাঙ্খিত ঘটনায় মৃত্যুবরণ করেন। সাত্তার সাহেব হার্টের রোগী ছিলেন। কামরুল নামে তার পাশের বাড়িতে রাত প্রায় দেড়টায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে প্রচন্ড সাউন্ডে ডিজে পার্টি চলছিল। সাত্তার সাহেব সেখানে গিয়ে সাউন্ড কমিয়ে ডিজে পার্টি করার জন্য অনুরোধ করেন।

 

 

এ কথা বলায় তাকে মারধর করার জন্য প্র¯‘তি নেয় বিয়ে বাড়ির লোকজন এবং তাকে প্রচন্ড গালাগাল করা হয়েছিল। সেটা সহ্য করতে না পেরে ঘটনা¯’লেই স্ট্রোক করে মৃত্যুবরণ করেন সাত্তার সাহেব। তার পরিবার ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে দেখে তিনি মারা গেছেন। তারপরও তার পরিবার সাইনবোর্ড¯’ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এর দুইদিন পর তার পরিবার আমার অফিসে আসে এবং এ ব্যাপারে ব্যব¯’া নেওয়ার জন্য অনুরোধ জানায় যেন গানবাজনা একটা সীমাবদ্ধতায় আনা হয়। পরে আমি তাদের থানায় আইনানুগ ব্যব¯’া নেওয়ার জন্য জানাই। কামরুল ¯’ানীয়, সেই ভয়ে তারা আইনের আশ্রয় নেয়নি। তবে আমি এ বিষয়ে থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে ব্যব¯’া নেব জানিয়ে তাদেরকে কিছুদিন পর আসতে বলে দেই।

 

গানবাজনা বন্ধ করার বিষয়ে যে বিষয়টি গণমাধ্যমে এসেছে, বিষয়টি তেমন কিছুইনা। সামনে আমার নির্বাচন, নির্বাচন বাঞ্চাল করার জন্য মূলত একটি মহল আমাকে ঘায়েল করার জন্য ষড়যন্ত্র করছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন