Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে দুই ভাইকে কুপিয়ে জখম

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৪ পিএম

আড়াইহাজারে দুই ভাইকে কুপিয়ে জখম
Swapno

আড়াইহাজারে ছাদ থেকে পাইপ দিয়ে বৃষ্টির পানি পরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ইব্রাহীম (২৫) এবং রাসেল (২০) নামে দুই ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা দুই টায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

 

ঘটনার বিবরণে জানা যায়, পাইপ দিয়ে ছাদের পানি পরাকে কেন্দ্র করে জাঙ্গালিয়া গ্রামের সামছুল হকের ছেলে ইব্রাহীম এবং রাসেলের সাথে তাদের পাশের বাড়ীর মৃত বাছেদ খানের ছেলে নাসির এবং সগিরের মধ্যে কথা কাটাকাটি হয়।

 

এর এক পর্যায়ে নাছির গং ক্ষিপ্ত হয়ে ধারালো দা-ছুরি এবং লাঠি-সোঠা নিয়ে ইব্রাহীম গংদের উপর হামলা চালায়। তারা ইব্রাহীম ও রাসেল দুই ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

 

পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে রাসেলের অবস্থা গুরতর বিধায় সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

এ ব্যপারে আহতদের পিতা সামছুল হক বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এই ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন