Logo
Logo
×

নগরের বাইরে

পাগলায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেট কার

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪৮ পিএম

পাগলায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেট কার
Swapno

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনের পাগলার নন্দলালপুর এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার লণ্ডভণ্ড হয়ে গেছে। কোন নিহতের ঘটনা না ঘটলেও গাড়ির ভেতরে থাকা চালক আব্দুল জলিল (২৮)কে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় ভাগ্যের জোরে বেঁেচ যান তিনি। 

 


বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তার পুরো পরিচয় পাওয়া যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইভেটকার (ঢাকা মেট্টো-ঢ ১১-৯১১১)টি নিয়ে পাগলার নন্দলালপুর এলাকা দিয়ে রেল লাইন ক্রস করার সময় ঢাকাগামী চলন্ত ট্রেনটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা চালক আব্দুল জলিলকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায়।

 

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মোখলেসুর রহমান জানান, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান এই ঘটনায় কেউ নিহত হননি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন