সিদ্ধিরগঞ্জে তরুণীকে ধর্ষণে মামলা, অভিযুক্ত গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৪ পিএম
সিদ্ধিরগঞ্জে ২৫ বছরের তরুণীকে (কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী) ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযুক্ত মো. মনির (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ঐ তরুণী চার মাসের অন্ত:সত্ত্বা।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মনিরকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। মনির মিজমিজি আমজাদ মার্কেট এলাকার মৃত সিদ্দিক কন্টাক্টরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২৫ বছরের ঐ তরুণী সামান্য বুদ্ধি প্রতিবন্ধি এবং সবসময় বাসায় থাকে। তিনমাস পূর্বে বাদী পক্ষ এবং অভিযুক্ত মনিরের বাড়ির পাশের বাড়িতে ভাড়া থাকতো। সে সময় মনির তরুণীকে বিভিন্ন সময় বিরক্ত করতো এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলাতো।
গত বছরের ২৪ সেপ্টেম্বর ভোর ৬টায় তরুণীর পরিবার তাকে বাসায় একা রেখে আত্মীয়ের মৃত্যুর সংবাদে সবাই গ্রামের বাড়িতে যায়। সেই সুযোগে মনির ঐ তরুণীকে ঘরে একা পেয়ে বাসায় প্রবেশ করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। তরুণী বিষয়টি তখন তার পরিবারের কাউকে জানায়নি।
কিছুদিন যাবৎ তার চলাফেরা অস্বাভাবিকসহ শারিরীক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার তাকে সানারপাড় বাসষ্ট্যান্ড সংলগ্ন হেলথ কেয়ার আধুনিক জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে ডাক্তারের রির্পোটে ঐ তরুণী ৪ (চার) মাসের অন্তঃসত্তা বলে জানতে পারে পরিবার। পরবর্তীতে তাকে জিজ্ঞাস করলে তরুণী তার পরিবারকে পুরো ঘটনা জানায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মো. ফারুক জানান, তরুণীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


