Logo
Logo
×

নগরের বাইরে

মিতালী মার্কেটের দশ তলার ছাদ থেকে মরদেহ উদ্ধার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২২ পিএম

মিতালী মার্কেটের দশ তলার ছাদ থেকে মরদেহ উদ্ধার
Swapno

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মিতালী মার্কেটের দশ তলা ভবনের ছাদ থেকে খুরশীদ আলম (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় লাশটি উদ্ধার করা হয়। লাশটির সাথে থাকা নাগরিক সনদপত্র অনুযায়ী খুরশীদ আলম কুমিল্লার মুরাদনগর থানাধীন বাংগরার খামার গ্রামের মৃত আ. খালেকের ছেলে।

 

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার হোসেন মিয়ার বাড়ির ঠিকানা দেয়া আছে। 

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা উপপরিদর্শক কাজল চন্দ্র মজুমদার বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, সে হতাশাগ্রস্ত ছিল তাই আত্মহত্যা করেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন