মোটরসাইকেল কিনে না দেয়ায় সোনারগাঁয়ে যুবকের আত্মহত্যা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪৭ পিএম
সোনারাগাঁয়ে মোটরসাইকেল কিনে না দেয়ায় অভিমান করে রায়হান (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রায়হান পিরোজপুর ইউনিয়নের নাগেরগাঁও এলাকার ইসমাইল ফকিরের দ্বিতীয় ছেলে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত-রাতে নাগেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, রায়হানের বাবা সামান্য রাজ মিস্ত্রির সহকারী (জোগালী) হিসেবে কাজ করে। তার বড় ভাই রুবেল গ্রামের একজন টং দোকানী।
বৃহস্পতিবার সকাল আটটায় নিহতের জানাজা শেষে নাগেরগাঁও সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।


