বন্দর ইউএনও’র সাথে অব. সশস্ত্র বাহিনী’র সৌজন্য সাক্ষাৎ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩০ পিএম
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার বন্দর উপজেলা শাখার নেতৃবৃন্দ বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলা পরিষদে সাক্ষাতকালে ইউএনও’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে অত্র সংস্থার কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, সংস্থা’র উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট নূর মোহাম্মদ রনি, সহসভাপতি সার্জেন্ট হাজী নূরে আলম সিদ্দিকি, সাধারণ সম্পাদক সার্জেন্ট মনিরুজ্জামান সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট কাজী আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সার্জেন্ট হুমায়ুন কবির, প্রচার সম্পাদক সার্জেন্ট শাহ আলম, আইন বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সার্জেন্ট আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট মোজাম্মেল ও প্রকল্প বিষয়ক সম্পাদক সার্জেন্ট মনির হোসেন প্রমুখ।
এসময় শুক্লা সরকার বলেন, ‘অত্র সংস্থার উদ্দেশ্য ও কার্যক্রমের বিষয়ে অবগত হয়ে এবং দেশের প্রতি আপনাদের আনুগত্য, কাজের প্রতি স্পৃহা ও আগ্রহ দেখে আমি আনন্দিত।
তিনি বলেন, আপনাদের অভিজ্ঞতা অনেক এবং আমি বিশ^াস করি আপনারা বন্দরের ভালো চান। ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে যে কাজ করলে বন্দরবাসী ভালো থাকবে এবং সকলের জন্য মঙ্গলজনক হবে এমন কাজের বিষয়ে আমাকে জানাবেন, আমি আন্তরিকভাবে সে কাজটি করার চেষ্টা করবো।
এ সময় সংস্থার নেতৃবৃন্দ বলেন, এই সংস্থাটি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণসহ সমাজসেবামূলক কাজ করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। যা কেন্দ্রীয় কমিটিসহ ৬৪টি জেলা কমিটি ও বাংলাদেশের বেশীরভাগ উপজেলায়ই এই সংস্থার কমিটি গঠিত হয়েছে। যা অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা।
তারা আরো বলেন, আমরা অবসরপ্রাপ্ত হলেও দেশের ডাকে যে কোন কাজে এগিয়ে আসতে সদা প্রস্তুত আছি। বন্দরবাসী কোন কাজে আমাদেরকে ডাকলে আমরা খুশি হবো। একটা অফিস প্রতিষ্ঠা করতে পারলে সংস্থার কার্যক্রম পরিচালনা করা সহজতর হয় বিধায় সরকারিভাবে অফিসের জন্য জায়গা বরাদ্দ দেয়া হলে আমরা কৃতজ্ঞ থাকবো।


