সিদ্ধিরগঞ্জে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধ
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫১ পিএম
সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে বাসা-বাড়িতে তিতাসের গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছেন তিতাস কর্তৃপক্ষ। পুলিশের উপস্থিতিতে অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মাহমুদা মাসুম এবং সানজিদা আক্তার।
বুধবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান এই অভিযান চালানো হয়। এ সময় ৫ জন গ্রাহককে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং ৫টি মামলা দায়ের করা হয়।
মাহমুদা মাসুম জানান, করোনা পরিস্থিতির কারণে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের মানবিক দিক বিবেচনায় সর্বনিম্ন দুই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। একই সাথে তাদেরকে দ্রুত আইনি জটিলতা সমাধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তিতাসের সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ জোনের ডেপুটি ম্যানেজার আরিফ মো. বাবু, সহকারী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন, সহকারী কর্মকর্তা মো. গাজী, টেকনিশিয়ান আবুল খায়ের প্রমূখ।


