Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ভাবীকে ধর্ষণ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪১ পিএম

আড়াইহাজারে ভাবীকে ধর্ষণ
Swapno

আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে বাড়ি পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক নাঈম (৪০) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

 

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে আড়াইহাজার থানায় এই মামলাটি দায়ের করেন। ধর্ষক নাঈম বালিয়াপাড়া গ্রামের মৃত জামান মোল্লার ছেলে। 

 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ১ ফেব্রুয়ারী সোমবার উপজেলার বালিয়াপাড়া গ্রামের নাঈমের স্ত্রী শশুড় বাড়ীতে অবস্থান করায় বাড়িতে কেউ না থাকার সুবাধে বাড়ির আঙ্গিনা পরিষ্কারের কথা বলে তার চাচাতো ভাইয়ের স্ত্রীকে (ভাবী) ডেকে আনে। বাড়িতে আসার সাথে সাথেই নাঈম তার ভাবীকে ঘরের ভিতর টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

 

ঘটনার পর লোকলজ্জার ভয়ে তার ভাবী বিষয়টি গোপন করেন। পরে সে অসুস্থ হয়ে পড়লে তার স্বামীর কাছে ঘটনা খুলে বলেন। তার স্বামী তাকে আড়াইহাজার হাসপাতাল নিলে কর্তব্যরত ডাক্তার  তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন।

 

ওসি আরো জানান, আসামী নাঈমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন