Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে দ্বিতীয় দিনের অভিযানে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৭ পিএম

রূপগঞ্জে দ্বিতীয় দিনের অভিযানে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
Swapno

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে দ্বিতীয় দিনের মত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এ সময় সীমানা পিলার স্থাপনে স্থানীয়রা বাধা প্রদান করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সীমানা পিলার স্থাপন করা হয়।

 

মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার তারাব নোয়াপাড়া এলাকায় বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

 

৪ দিন ব্যাপী অভিযান কর্মসূচির মঙ্গলবার ছিল দ্বিতীয় দিন। অভিযানে মার্কেট ও পাকা ভবনসহ দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

 

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক নূর হোসেনসহ কর্মকর্তাগণ। অভিযানকালে বিপুল সংখ্যক পুলিশ, নৌ-পুলিশ, আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

শেখ মাসুদ কামাল জানান, এখানে ১লা ফেব্রুয়ারি থেকে ৪দিন ব্যপী অভিযান শুরু হয়েছে। দ্বিতীয় দিন রূপগঞ্জের তারাবো নোয়াপাড়া এলাকায় অভিযানে একটি এক্সাভেটর (ভেকু) দিয়ে পাকা দোতলা ভবন, মার্কেটসহ দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করাহয়। যার মধ্যে এক তলা ভবন ১৭টি, আধাপাকা বিল্ডিং ২১টি, সেমিপাকা ঘর ১২টি, টিনের ঘর ১২০টি সহ মোট ১৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

 

অভিযানে কেউ বাধা প্রদান করেনি বরং দখলদাররা নিজেরাই তাদের মালামাল সরিয়ে নিয়েছে। তবে সীমানা পিলার স্থাপনেন সময় সোনালী ঘাট এলাকায় কিছু লোক বাধা দিলে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সীমানা পিলার স্থাপন করা হয়। এ সময় বাধাদানকারীরা পালিয়ে যায়।


 
তিনি আরো জানান, সুলতানা কামাল ব্রীজ সংলগ্ন তারাব এলাকা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত শীতলক্ষ্যার উভয় তীরে ৪ দিন ব্যাপী অভিযান চলবে।

 

উচ্ছেদ অভিযান শেষে এসব স্থান দিয়ে ওয়াকওয়ে ও বনায়ন করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। শীতলক্ষ্যার তীরবর্তী জায়গা দখল মুক্ত হওয়ায় সাধারণ মানুষ খুশি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন