Logo
Logo
×

নগরের বাইরে

না’গঞ্জ শহরকে তারা বাসের শহর বানিয়ে দিয়েছে! : ভিপি বাদল

Icon

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪১ পিএম

না’গঞ্জ শহরকে তারা বাসের শহর বানিয়ে দিয়েছে! : ভিপি বাদল
Swapno

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ মো.বাদল বলেছেন, বন্দরে আসার সময় শীতলক্ষ্যা নদীর এ পানি দেখে ভাবছিলাম, নদীর এ দূষণের জন্য কে দায়ী? সিটি করপোরেশন না প্রশাসন। কি নোংরা পানি! রাস্তা ঘাটের যে অবস্থা এটা কি সিটি করপোরেশনকে দায়ী করবো না কি জেলা প্রশাসনকে দায়ী করবো? আমার সাথে যারা এখানে আসছিল তাদেকে বলছিলাম, আগের মতো শহর জুড়ে শুধু বাস আর বাস। নারায়ণগঞ্জ শহরকে বাসের শহর বানিয়ে দিয়েছে তারা। আমার সাথের একজন বলছিল, ভাই আগের মতো যদি দুইটা ফেরি চলতো, তাহলে বন্দরের মানুষের জন্য সুবিধা একটু বেশী হতো।

 

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর উপজেলার দড়িসোনাকান্দা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

 


বাদল আরো বলেন, যারা মাঝে মধ্যে ওই ধূয়া উড়ায় বা বিড়ি সিগারেট খায়। প্রশাসন এসে যদি তাদের জরিমানা করে তাহলে ইয়াং ছেলেরা ভয় পাবে এবং ইভটিজিংও কমে যাবে। এধরণের ব্যবস্থা নেয়া প্রয়োজন সরকারের পক্ষ থেকে। সরকার বলতে কি মাননীয় প্রধানমন্ত্রী এসে করবে! না, জেলা প্রশাসন থেকে করবে? ইউএনও করবেন, না হাসিনা আপা এসে করবেন? প্রধানমন্ত্রীতো দিন রাত চব্বিশ ঘণ্টা ঘুম নেই, নিদ্রা নেই, অতন্দ্র প্রহরীর মতো খেটে যাচ্ছেন জনগণের সেবার করার জন্য। তিনিই বিশ্ব মানবতার মা শেখ হাসিনা। আমি কখনো মানুষকে দেখানোর জন্য কম্বল দেই না। যখন তোলারাম কলেজে স্কাউটিং করি, তখন থেকে গোপনে এ কম্বল বিতরণ করতাম।

 

আওয়ামী লীগ নেতা বশির উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে এবং সাব্বির আহাম্মেদ মাসুদের আয়োজনে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. মো. শফিউল্লাহ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আজিজ, লাইক আহমেদ সিদ্দিক বাবু, শাহাদাৎ হোসেন ও রোমান হোসাইন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন