Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের সখিনার অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৬ পিএম

বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের সখিনার অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি
Swapno

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্ন কর্মী সখিনার বিরুদ্ধে পাওয়া অভিযোগের তদন্তে কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আলাউল কবির দিপুকে প্রধান করে  ডা. শিলা ও প্রধান অফিস সহকারী জাহাঙ্গীর আলমকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

জেলা সিভিল সার্জনের নির্দেশে সোমবার (১ ফেব্রুয়ারি) গঠন করা এই তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

পরিচ্ছন্ন কর্মী সখিনা স্থানীয় লোকদের দাপট দেখিয়ে রোগীদের সাথে খারাপ আচরণসহ কর্তব্য কাজে অবহেলা করে যাচ্ছে বলে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর জেলা সিভিল সার্জন সখিনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

 

তার কর্তব্য কাজে অবহেলার কারণে হাসপাতালের সৌচাগার ও ওয়ার্ড অপরিচ্ছন্নসহ রোগীর বিছানার চাদর ও বালিশ ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত পরিস্কার পরিচ্ছন্ন না করায় রোগীরা আরো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে।

 

এ বিষয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মেহেবুবা সাঈদ জানান, আমি কিছু দিন আগে এখানকার দায়িত্ব নিয়েছি। আমি দায়িত্ব নেয়ার পর দীর্ঘ দিনের অনিয়ম গুলি ধরে ধরে ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে যে সকল কাজ করেছি তাতে অনেকেই আমার প্রতি অখুশি। আমি সকলের সহযোগিতায় একটি পরিচ্ছন্ন হাসপাতাল গড়ে তুলতে চাই।

 

তিনি বলেন, সখিনার বিষয়টি জেনেছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭দিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেব। 

 

উল্লেখ্য, পরিচ্ছন্ন কর্মী সখিনা দীর্ঘ ১৮ বছর যাবত একই হাসপাতালে কর্মরত থেকে দাপট দেখিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ সখিনার বিরুদ্ধে এর আগেও রোগীদের সাথে খারাপ আচরণ করার অভিযোগে স্বাস্থ্য বিভাগের পরিচালক ও সিভিল সার্জনকে লিখিত ভাবে জানালেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

 

সখিনা সুইপার হওয়ার পরও সে প্রভাব খাটিয়ে রোগীদের রান্না ও খাবার বিতরণ করত। যা নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছিল। সে খাবার বিতরণ করতে না পেরে এখন সে হাসপাতালের কর্মচারী হয়ে ঠিকাদারদের কাছ থেকে কাপড় ধোয়ার কাজ নেয়। সে নিজের দায়িত্ব পালনের সময় কাপড় ধোয়ার কাজও করে।

 

সখিনা এখন তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে বাঁচার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছে। অভিযোগ রয়েছে এখনো সে প্রভাব বিস্তার করার চেষ্টা অব্যাহত রেখেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন