Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৫ পিএম

রূপগঞ্জে শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
Swapno

শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরের রূপগঞ্জ এলাকার সুলতানা কামাল ব্রিজ সংলগ্ন তারাব খেয়াঘাট ও মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

 

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানকালে ৩টি কারখানা, পাকা দ্বিতল ভবন, দোকান ঘরসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক নূর হোসেনসহ বিপুলসংখ্যক পুলিশ, নৌ-পুলিশ ও আনসার সদস্যগণ।

যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল জানান, রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ৪দিন ব্যপী অভিযান শুরু হয়েছে সোমবার তার প্রথম দিন। রূপগঞ্জের তারাবোর এই অভিযানে একটি এক্সাভেটর (ভেকু) দিয়ে তিনটি পাকা দোতলা ভবন, ৫টি পাকা একতলা ভবন, ৯টি সেমিপাকা ঘর, ৩৩ টি টিনশেড দোকান, ১টি শিল্পকারখানার গাইড ওয়াল, শবনম ভেজিটেবল ওয়েল মিল ও মোনাকো অটোরিকশা কারখানার বর্ধিতাংশসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

 

সুলতানা কামাল ব্রিজ সংলগ্ন তারাব এলাকা থেকে কাঞ্চন ব্রীজ পর্যন্ত শীতলক্ষ্যার উভয় তীরেই এই অভিযান চলবে। উচ্ছেদ অভিযান শেষে ওয়াকওয়েটি বনায়ন করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন