Logo
Logo
×

নগরের বাইরে

প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব : মোস্তাইন বিল্লাহ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৪ পিএম

প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব : মোস্তাইন বিল্লাহ
Swapno

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেছেন, জাতির পিতার হাতে গড়া সংগঠন আওয়ামীলীগের জন্ম এ নারায়ণগঞ্জ জেলাতেই। এই জেলা ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ। তাই নারায়ণগঞ্জবাসীর সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাব। 

 

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে আড়াইহাজার উপজেলার মুক্তিযোদ্ধা মাজহারুল হক অডিটরিয়ামে স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে গুণগত শিক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত সংক্রান্ত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক।

 

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আরো বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাই একজন বীর মুক্তিযোদ্ধার দিকে তাকালে আমি আমার বাবার চেহারা দেখতে পাই। বিগত দিনে আমার সব ভালো কাজে মুক্তিযোদ্ধারা সহায়তা করেছেন। নারায়ণগঞ্জেও আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে থাকতে চাই, তাদের নিয়ে কাজ করতে চাই। তিনি বলেন, এছাড়াও আমার পরিবার শিক্ষক পরিবার। আমি শিক্ষকদের নিয়ে কাজ করতে চাই।

 

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেনে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএনও সোহাগ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, পৌর মেয়র সুন্দর আলী, এম এ হালিম সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, এসিল্যান্ড উজ্জল হোসেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রমুখ।

 

এর আগে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ উপজেলা পরিষদের হল রুমে আলেমদের সাথে মত বিনিময় ও এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন