Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে অনুমোদনবিহীন মশার কয়েল কারখানায় অভিযান

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১৯ পিএম

সিদ্ধিরগঞ্জে অনুমোদনবিহীন মশার কয়েল কারখানায় অভিযান
Swapno

যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মানবদেহের জন্য ক্ষতিকর অবৈধ মশার কয়েল তৈরি ও প্রক্রিয়াজাতকরণের আভিযোগের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জে মিজমিজি ধনুহাজী এলাকায় একটি অবৈধ মশার কয়েল কারখানায় অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

 

সোমবার (১ ফেরুয়ারি) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো সেলিমুজ্জামান ও জেলা বাজার কর্মকর্তা মো সুমন খন্দকারের তত্বাবধানে ফয়েজ কেমিক্যাল নামের ঐ মশার কয়েল কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

সেলিমুজ্জামান জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডকে নকল করে কারখানাটি মশার কয়েল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করছে। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রতিষ্ঠানটিকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে সকল কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নারায়ণগঞ্জ-এ সহকারী পরিচালকের দপ্তরে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

এলাকাবাসি জানায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ১০/১৫টি অবৈধ মশার কয়েল কারখানা পরিচালনা করছে অসাধু ব্যবসায়ীরা। ঐ সকল কারখানায় অভিযান পরিচালনার দাবি জানালেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর তাদের দাবিতে সাড়া দেয়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন