Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে চোরাইকৃত ইজিবাইকসহ আটক-১

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৭ পিএম

বন্দরে চোরাইকৃত ইজিবাইকসহ আটক-১
Swapno

বন্দর উপজেলার মিনারবড়ি এলাকার জনৈক মাসুমের গ্যারেজে অভিযান চালিয়ে একটি চোরাইকৃত নীল রং এর অটো ইজিবাইক উদ্ধারসহ শামীম (২৭) নামে এক অটো ইজিবাইক চোরকে আটক করার ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। শামীম উপজেলার মালিভিটা এলাকার নবী হোসেন মিয়ার ছেলে বলে জানা গেছে।

 

সোমবার (১ ফেব্রুয়ারি) এ ঘটনায় ইজিবাইকের মালিকের ছেলে সুমন বাদী হয়ে এই মামলা করে। যার মামলা নং- ৩(১)২১ ধারা- ৩৭৯/ ৪১১ পেনাল কোড-১৮৬০। আগের দিন রোববার বিকেলে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ এই অভিযান চালায়।

 

বাদী সুমন গণমাধ্যমকে জানায়, আমার পিতা সুরুজ মিয়া একটি নীল রংয়ের অটোরিক্সা যার চেসিস নং-টিএম১৯০৫০০০৫৬৪ ক্রয় করে জীবিকা নির্বাহ করে আসছে। ১৮ জানুয়ারী বিকেলে সে তার অটো গাড়িটি উপজেলার শেখ জামাল স্কুলের সামনে রেখে প্রকৃতি ডাকে সাড়া দিতে বিদ্যালয়ের পাশে যায়।

 

ফিরে এসে আর গাড়িটি পায়নি। রোববার সকালে আমি লোক মারফতে জানতে পারি অটো গাড়িটি মিনারবাড়ির একটি গ্যারেজে আছে। বিষয়টি আমি কামতাল তদন্ত কেন্দ্র পুলিশকে অবগত করলে কেন্দ্রের উপপরিদর্শক সৈয়দ আজিজুর হক এর নেতৃত্বে একটি দল জনৈক মাছুম মিয়ার অটো গ্যারেজে অভিযান চালায়। এ সময় গাড়িটি উদ্ধারসহ শামীম নামে এক অটোচোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন