Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি, থানায় মামলা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৮ পিএম

বন্দরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি, থানায় মামলা
Swapno

বন্দরে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল নামের এক বখাটে যুবককে ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ৪(১)২১।

 

সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার কামতাল এলাকার একটি নির্জন স্থানে এ ঘটনাটি ঘটে।

 

মামলার বাদী গণমাধ্যমকে জানায়, আমার মেয়ে বন্দর আমার মেয়ে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। করোনা মহামারির কারণে স্কুল বন্ধ। তবে সে নিয়মিত প্রাইভেট পড়তে যায়।

 

সোমবার সকাল ৮টায় আমার মেয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হলে আগে থেকে ওৎপেতে থাকা কামতাল এলাকার আবু বাশার মিয়ার ভাড়াটিয়া এবং একই এলাকার ইয়াসিন মিয়ার লম্পট ছেলে ইসমাইল পথ রোধ করে যৌনহয়রানি করে।

 

এ সময় আমার মেয়ের ডাকচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে চলে আসলে তারা কৌশলে পালিয়ে যায়।

 

এ ব্যাপারে বন্দর থানার নবাগত ওসি দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, স্কুল ছাত্রীকে যৌনহয়রানি করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য ইতিমধ্যে মামলার তদন্তকারি কর্মকর্তা বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন