সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে যাচাই-বাছাই
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২১ পিএম
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের লক্ষ্যে সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এই প্রক্রিয়ায় প্রতি মুক্তিযোদ্ধাকে সনাক্ত করতে তার পক্ষে তিনজন করে প্রকৃত বীর মুক্তিযোদ্ধার সাক্ষাতকার গ্রহণ করা হয়।
শনিবার ও রবিবার উপজেলা সেমিনার কক্ষে এই যাচাই-বাছাইয়ের র্কাযক্রম করা হয়। দুই দিনের এই প্রক্রিয়ায় জীবিত ও মৃত ১৫০ জন বীর মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম করা হয়।
উপজলো মুক্তিযোদ্ধা সংসদরে ডেপুটি কমান্ডার ও যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান গনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কমেটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী র্কমর্কতা আতিকুর ইসলাম, যাচাই-বাছাই কমিটির সদস্য ও জেলা প্রশাসকের পক্ষে জেলা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার-২ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, স্থানীয় এমপি’র পক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আ. মালেক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রতন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ডা. ফরহাদউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা আ. ছালাম ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর হাসান প্রমূখ।
সভাপতি ওসমান গনি বলেন, দুই দিন শান্তিপূর্ণ পরিবেশে ও স্বচ্ছতার সাথে প্রকাশ্যে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেছি। উপজেলার সকল মুক্তিযোদ্ধা ঐক্যবদ্ধভাবে এতে অংশগ্রহণ করেছেন। গত দুই দিনে ১শ’ ৫০জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এদের মধ্যে ৬৬ জন মৃত মুক্তিযোদ্ধাও রয়েছেন। কয়েক দিনের মধ্যেই চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর ইসলাম বলেন, সকল মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে যাচাই-বাছাই কাজ সম্পন্ন করা হয়েছে। যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে কোন অনিয়মের সুযোগ নেই। দ্রুতই চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ।


