সিদ্ধিরগঞ্জে আ’লীগের দুইগ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ১০:৪৬ পিএম
সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীক আধিপত্তকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে দু’পক্ষ।
গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এবং শনিবার (৩০ জানুয়ারি) দু’পক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানায় দু’টি মামলা হয়। মামলায় এক পক্ষের ২০ জন এবং অপর পক্ষের ২৩ জনের নাম উল্লেখ করা হয়। দু’পক্ষের মামলায় পুলিশ জামাল কসাই (৪২) ও আপন (১৮) নামে দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এদিকে রোববার (৩১ জানুয়ারি) দুপুরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের অতিঃ পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে আদমজী বিহারী ক্যাম্প এলাকায় আদমজী ইপিজেড’র মারুহিসা নামক একটি কারখানার সাপ্লাই ব্যবসায়ের লোড-আনলোডের ব্যবসার দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত নাসিক ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতিউর রহমান সমর্থিত পানি আক্তার এবং একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল সমর্থিত কসাই বাবু’র লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে প্রায় ৬ জন আহত হয়। এর মধ্যে মিজান ও রিদয় নামে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রিদয়ের পেটে এবং মিজানের মাথায় ও হাতে ছুরিকাঘাত করা হয়।
মামলার আসামীরা হলেন- বর্তমান কাউন্সিলর সমর্থিত মাহাবুবুর রহমান মাহাবুব (৪৮), মানিক মাষ্টার (৪৫), মামুন (৩৬), আক্তার হোসেন (২৮), মোঃ শামীম (২৮), মিজান (৩৫), মাসুম (৩৫), আবুল হোসেন (২৭), জীবন (২৭), রবিন (২৩), সুমন (২৪), নুর হোসেন (২৫), আইয়ুব খান (৫০), সোবাহান (৫০), আসলাম, রমজান (৩০), ফয়সাল (২৭) মোঃ আশ্রাফ (৩৮), হিরা, স্বপন (৩১), হৃদয় (২৫), নবিউল (৪২), ইরাল (২৪), সহ অজ্ঞাত ২০/২৫ জন। সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের সমর্থিত কসাই বাবু (৩৯), ইসমাইল (৪৭), সোহেল (৩৮), সজীব (৪০), জামাল কসাই (৪৭), সম্রাট (৩৫), সঞ্জীব (২৮), মাসুদ (৩২), আয়নুল হক (৪৮), সেলিম মজুমদার (৩৮), সোহাগ (৩৭), কিবরিয়া (৪৯), তুহিন (৩৭), হেলাল (৩৪), মোটা সামাদ (৪৭), সজল (৩৪), স্বপন মিয়া (২৮), নুর হোসেন (৪৭), ভাঙ্গারি মিনার (৪০), স্বপন (৪২), সহ অজ্ঞাত ২০/৩০ জন।
এ বিষয়ে অতিঃ পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, এ ঘটনায় তদন্ত করা হয়েছে এবং দু’পক্ষের মামলা নেওয়া হয়েছে।


