ফতুল্লায় এনআরবিসি ব্যাংকের কম্বল পেল শীতার্তরা
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৯:৫৩ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে এনআরবিসি পঞ্চবটি শাখা।
বৃহষ্পতিবার বিকেলে এনায়েতনগর ইউনিয়নের ইউনাইটেড ক্লাব মিলনায়তনে এই কম্বল বিতরণ করা হয়। প্রচন্ড শীতে অসহায় মানুষেরা কম্বল পেয়ে খুবই সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় প্রধান অতিথি ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন ইউনাইটেড ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তাপু, এনআরবিসি ব্যাংক পঞ্চবটি শাখার ব্যবস্থাপক এম ডি সোলায়মান হোসেন, কালের কণ্ঠ ও নিউজটোয়েণ্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মÐল, ইউনাইটেড ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ঢালি, সদস্য হাবিবুর রহামন হাবু, বিএম শফিকুল ইসলাম, এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা নিজামুল গণি, খালেকুজ্জামান, রাজেন্দ্রনাথ কুন্ডু প্রমুখ।
বক্তারা বলেন, এনআরবিসি ব্যাংক শুধু ব্যবসার কথা চিন্তা না করে আর্ত মানবতার সেবায়ও এগিয়ে এসেছে। যার প্রমাণ আজকের শীতবস্ত্র বিতরণ। এই ভাল কাজ ব্যাংকটি ভবিষ্যতেও অব্যাহত রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।


