কামরুল মেম্বারকে আবারো সুযোগ দিতে বললেন আওয়ামী লীগ নেতারা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৯:৩৮ পিএম
এনায়েত নগর ইউনিয়নের ৯নংওয়ার্ডের মেম্বার কামরুল মেম্বারকে আবারো সুযোগ দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে বৃহত্তর মাসদাইরের গাবতলিতে এনায়েতনগর ৯নং ওয়ার্ডে কামরুল মেম্বারের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে এই আহবান জানান আওয়ামী নেতৃবন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম.সাইফুল্লাহ বাদল বলেন, করোনার সময় কামরুল মেম্বার অসহায়ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।করোনার সময় লাশ রাস্তায় পড়ে থাকলেও কেউ ধরতোনা, এইসময়ে কামরুল মেম্বার করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছেন, সেবা করেছেন। করোনার ফ্রন্টলাইনারদের মধ্যে নারায়ণগঞ্জের কামরুল মেম্বার একজন। আগামীতে নির্বাচন আসছে। এনায়েতনগরের ৯নং ওয়ার্ডের উন্নয়নে কামরুল মেম্বার চেয়ারম্যান আসাদুজ্জামানকে নিয়ে যেভাবে উন্নয়ন করেছে তা প্রশংসনীয়। এই শীতে গরীব-দুঃখী মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। আগামী দিনে তাই এই মানবতার সেবক কামরুল মেম্বারের পাশে থাকবেন এই আশা রাখি।
প্রধান অতিথির মতো অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহনিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুও এলাকাবাসীর প্রতি একই আহবান জানান।
অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক-৪নংওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, বর্তমান সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন, কার্যকরী সদস্য বিল্লাল হোসেন রবিন প্রমুখ।


