Logo
Logo
×

নগরের বাইরে

এই এলাকাকে না’গঞ্জের আধুনিক রোল মডেল করতে চাই : শাহ নিজাম

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৮:৩৩ পিএম

এই এলাকাকে না’গঞ্জের আধুনিক রোল মডেল করতে চাই : শাহ নিজাম
Swapno

মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেছেন, সংসদ সদস্য একেএম শামীম ওসমান যে স্বপ্ন দেখেছেন মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিংজিক মুক্ত এলাকা যেখানে মা বোনেরা সকাল বিকাল নির্ভয়ে ঘুরতে পারে। সন্তানের নির্ভয়ে স্কুলে যেতে পারে, বাড়িতে ফিরতে পারে সেই জন্য এই এলাকায় একটি শক্তিশালি পঞ্চায়েত কমিটির নিশ্চিত করতে হবে। যেন এই এলাকাকে নারায়ণগঞ্জের আধুনিক রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি।

 

তিি বলেন, কে বিএনপি, কে আওয়ামীলীগ বা কে জাতীয় পাটি করে সেটা বিবেচ্য বিষয় না।  এই এলাকায় কিছু ভালো লোক নিয়ে একটি শক্তিশালি পঞ্চায়েতের ব্যবস্থা করা অত্যন্ত জরুরী প্রয়োজন বলে আমি মনে করি।

 

রোববার (৩১ জানুয়ারি) বিকালে এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কামরুল মেম্বারে উদ্যোগে  কম্বল বিতরণ অনুষ্ঠানে  বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

 

শাহ নিজাম আরো বলেন, ’৭৫ সালের ১৫ আগস্ট যারা স্বাধীনতার বিরোধিতা করেছিলো এই দেশের স্বাধীনতা চায়নি। ৩০ লাখ শহীদদের বিরুদ্ধে বেইমানি করেছিলো। যারা আমাদের ২ লাখ মা বোনকে পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে উপঢৌকন হিসাবে তুলে দিয়েছিলো। বাংলার তাবেদার রাষ্ট্র ও অর্থনীতি ভঙ্গুর রাষ্ট্র পরিণতি করতে চেয়েছিলো। তারাই বঙ্গবন্ধু ও তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করে আমাদের বাংলাদেশের যে স্বপ্ন, খুদামুক্ত দারিদ্রমুক্ত’র স্বপ্ন, বিশ্বের মানচিত্রে আধুনিক উন্নত বাংলার স্বপ্নকে ভেঙে দিয়েছিলো।

 

তিনি বলেন, আপানার আমার মুক্তির জন্য ও আমাদের অর্থনীতির মুক্তির বিশ্বের মানচিত্রে বাঙালি জাতিকে আধুনিক জাতির উন্নিতি জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বঙ্গবন্ধু তার জীবনের যৌবন কাটিয়েছেন অন্ধকার কারাগারে।

 


তিনি বলেন, বঙ্গবন্ধুর সেই সোনার বাংলার স্বপ্ন প্রতিষ্ঠিত করার জন্যই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রদার্পন করেছিলেন। তাকে হত্যা করার জন্যও বার বার ষড়যতন্ত্র করা হয়েছে। আজকে পর্যন্ত তিনি বাংলার মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন