Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জের সংঘর্ষে অতি. পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৭:৩৩ পিএম

সিদ্ধিরগঞ্জের সংঘর্ষে অতি. পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন
Swapno

ব্যবসায়ীক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী।

 

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এই ঘটনায় থানায় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা দায়ের হলে পুলিশ জামাল কসাই (৪২) ও আপন (১৮) নামে দুই জনকে গ্রেফতার করে।

 

এর আগে বৃহস্পতিবার এবং শনিবার দু’পক্ষের লিখিত আলাদা দুইটি অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানায় দু’টি মামলা হয়। মামলায় এক পক্ষের ২০ জন এবং অপর পক্ষের ২৩ জনের নাম উল্লেখ করা হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী এ বিষয়ে বলেন, এ ঘটনায় তদন্ত করা হয়েছে এবং দু’পক্ষের মামলা নেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, ২৮ জানুয়ারি বৃহস্পতিবার আদমজী বিহারী ক্যাম্প এলাকায় আদমজী ইপিজেড’র মারুহিসা নামক একটি কারখানার লোড-আনলোডের ব্যবসার দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগ সমর্থিত নাসিক ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতি সমর্থিত পানি আক্তার এবং সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল সমর্থিত কসাই বাবু’র লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

 

সংঘর্ষে ৬ জন আহত হলে এর মধ্যে মিজান ও হৃদয় নামে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হৃদয়ের পেটে এবং মিজানের মাথা ও হাতে ছুরিকাঘাত করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন