Logo
Logo
×

নগরের বাইরে

নাসিকের নলকূপ বসানোর কাজের উদ্বোধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৬:২৮ পিএম

নাসিকের নলকূপ বসানোর কাজের উদ্বোধন
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ও ঢাকা ওয়াসা’র যৌথ উদ্যোগে ৮০ লাখ টাকা ব্যয়ে নিউ খানপুর বউ বাজার এলাকায় ইমাজের্ন্সী ওয়াটার সাপ্লাই প্রজেক্ট আওতায় খানপুর ব্যাংক কলোনীতে গভীর নলকূপ বসানোর কাজের উদ্বোধন করা হয়েছে।

 

রোববার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এই উদ্বোধন করেন নাসিক প্যানেল মেয়র মিনোয়ারা বেগম ও নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।

 

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা ওয়াসা’র নির্বাহী প্রকৌশলী নাজিম উদ্দিন, উপবিভাগীয় প্রকৌশলী বিউটি প্রভা হাওলাদার, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ঠিকাদার আরবান সার্ভিসেস লিমিটেড জোবায়েদ সাকের, নান্নু সরদার, মোজাম্মেল হক, খানপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক হাসেম সরদার, মো. সামাল, মো. নাছির উদ্দিন, হানিফ, আকরাম, কুদ্দুস ইমন, জাহাঙ্গীর আলম, ইউসুফ মাহমুদ, নবী হোসেন, ইয়ার হোসেন খোকন, দোলন ও ওয়ার্ড সচিব সিয়াম কাজী প্রমুখ।

 

প্যানেল মেয়র বলেন, এই এলাকায় অনেক দিন যাবৎ পানির সমস্যা ছিল। জনসাধারণের নিকট বিশুদ্ধ পানি পৌছে দিতে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সুদৃষ্টির কারণে ঢাকা ওয়াসা মাধ্যমে এই নলকূপটি স্থাপন করা হচ্ছে। 

 

তিনি বলেন, সুপেয় পানি জন্য সকলকে ২/১ বছর সময় দিতে হবে। পুরো নাসিকে বিশুদ্ধ পানির জন্য আমাদের সময় দিতে হবে। আমরা দেখেছি, পানির অভাব বা সমস্যা হলে পানি পাম্প প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। যেমন ১০নং ওয়ার্ডের পানি কল ভাংচুর করেছে এলাকাবাসী। এমন সমস্যা হলে ভাংচুর থেকে বিরত রাখুন এবং আমাদের জানাবেন।

 

কাউন্সিলর শকু বলেন, ৬৪ লাখ টাকা ব্যয়ে ২০০৬ সাল এই পাম্প স্থাপন করা হয়েছিল, কিন্তু বিগত বছরগুলোতে পানি লেয়ার কমে যাওয়ায়, ৮০ লক্ষ টাকা ব্যয়ে এখানে আরো একটি পাম্প স্থাপন করা হচ্ছে। এই পাম্পের কাজ হতে সময় লাগবে প্রায় ২ মাস। এর পর থেকে আপনারা সুপেয় পানি পাবেন। ইতিমধ্যে এই ওয়ার্ডে ৪টি গভীর নলকূপ রয়েছে।

 

ইতিমধ্যে এলাকায় সেলিম ওসমান এমপি’র উদ্যোগে ৮টি সাব মারসিবল পাম্প স্থাপন করা হয়েছে। নাসিকের উদ্যোগে খানপুর বউ বাজার এলাকায় ৬০ লাখ টাকা ব্যয়ে একটি পুকুর ও ঘাটলা নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ঘাটলায় নির্মাণ শেষে টাইলস বসানো হচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন