সম্পন্ন হলো বন্দর প্রেসক্লাবের নির্বাচন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৪:৫৮ পিএম
বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের (২১-২৩) নির্বাচন সম্পন্ন হয়েছে। অন্যান্য পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র সাধারণ সম্পাদক পদের জন্য দুইজন প্রতিযোগির মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
রোববার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত বন্দর প্রেসক্লাবের নতুন ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের ২৪জন সদস্যের মধ্যে ২৪জনই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট নষ্ট হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান বাদল। দুপুর ১২টার দিকে নির্বাচনের কার্যক্রম পরিদর্শন করেন বন্দর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
বাকি ২৩টি ভোটের মধ্যে নির্বাচনে ১২-১১ ভোটে প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত ও ডান্ডিবার্তার বন্দর প্রতিনিধি মহিউদ্দিন সিদ্দিকীকে পরাজিত করে নির্বাচিত হন দৈনিক কালের কথা পত্রিকার সম্পাদক কাজিম আহমেদ।

নির্বাচন উপলক্ষে প্রেসক্লাবে এক উৎসব মূখর আমেজ তৈরী হয়। এ সময় বন্দর প্রেসক্লাবের সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ও বন্দরের বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ।
বন্দর প্রেসক্লাবের নতুন কমিটির সদস্যরা হলো:
সভাপতি এড. শাহ আলী মোহাম্মাদ পিন্টু খান (লিগ্যাল এ টুয়েন্টিফোর ডট কম), সহসভাপতি আমির হোসেন (দৈনিক প্রতিদিনের নারায়ণগঞ্জ) ও নুরুজ্জামান মোল্লা (দৈনিক মানবজমিন), সাধারণ সম্পাদক কাজিম আহমেদ (দৈনিক কালের কথা), যুগ্ম সম্পাদক ইমরান মৃধা (দৈনিক শীতলক্ষ্যা) ও আরিফ হোসেন কনক (নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডট নিউজ), সাংগঠনিক সম্পাদক জিএম সুমন (দৈনিক আমাদের নতুন সময় ও যুগের চিন্তা) অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব (দৈনিক সমকাল), দপ্তর সম্পাদক মেহেদি হাসান রিপন (দৈনিক ইয়াদ), প্রচার সম্পাদক শাহজামাল (স্বাধীন বাংলা)।
কার্যনির্বাহী সদস্য শহিদুজ্জামান ফিরোজ (নারায়ণগঞ্জ কন্ঠ), কবির হোসেন (দৈনিক অগ্রবাণী) ও মাহফুজ জাহিদ (বাংলাদেশ টুডে)।


