Logo
Logo
×

নগরের বাইরে

সততা ও স্বচ্ছতার মাধ্যমে সেবা দিবো : ওসি দীপক

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ০৯:৪৭ পিএম

সততা ও স্বচ্ছতার মাধ্যমে সেবা দিবো : ওসি দীপক
Swapno

বন্দর থানা পুলিশ স্বচ্ছতা ও সততার মাধ্যমে সেবা দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। তিনি বলেন, ‘তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। তথ্যদাতার নাম অবশ্যই গোপন রাখা হবে। বন্দর থানা পুলিশ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার মাধ্যমে সেবা দিতে বদ্ধপরিকর। আমরা পরিবর্তিত পুলিশ উপহার দিতে চাই। মাদকের বিরুদ্ধে অভিযান এবং এই যুদ্ধ অব্যাহত থাকবে। বিট অফিসারের সাথে যোগাযোগ রক্ষা করবেন, তিনি সমস্যা শুনে সে অনুযায়ী পরামর্শ দিবেন। বন্দর থানায় কোন সেবা নিতে টাকা লাগেনা। যদি কেউ পুলিশ কর্তৃক হয়রানীর শিকার হন, তাহলে আমাদেরকে জানাবেন। আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবো’। 

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে মুছাপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমকে এগিয়ে নিতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। 

সভাপতির বক্তৃতায় চেয়ারম্যান মাকসুদ হোসেন বলেন, ‘আগের চেয়ে পুলিশের সেবার পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। জনসাধারণের সাথে পুলিশের সম্পর্ক খুব নিবিড়। এটা আমাদের জন্য ভালো খবর। নিকটস্থ কামতাল তদন্ত কেন্দ্র আরও একটু ভালোভাবে সার্ভিস দিলে মুছাপুরবাসী আরও সুখে ও শান্তিতে বাস করতে পারবে। মাদকের কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার সরকার মাদক নির্মূলে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ সহ সকল অপকর্ম নির্মূলে আসুন সবাই একসাথে কাজ করি’।

মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম ও কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুজন হক। এছাড়া  উপস্থিত ছিলেন, কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ও মুছাপুর ইউনিয়নের বিট অফিসার সৈয়দ আজিজুল হক, ইউপি সচিব বশির আহম্মদ ও উদ্যোক্তা পরিচালক ফয়সাল আহম্মেদের সার্বিক আয়োজনে বন্দর থানার সেকেন্ড অফিসার মোদাচ্ছের, শামসুজ্জোহা এম.বি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল আলম, মুছাপুর ইউপি’র ১নং ওয়ার্ড মেম্বার মোঃ মান্নান, ২নং ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ড মেম্বার সোহেল রানা, ৪নং ওয়ার্ড মেম্বার খলিল প্রধান প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন