বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের (২১-২৩) নির্বাচন ৩১শে জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা হতে একটানা দুপুর ২টা পর্যন্ত বন্দর প্রেসক্লাবের মিলনায়তনে এই ভোট গ্রহণ চলবে । এবারের নির্বাচনে মোট ভোটার ২৪ জন।
নির্বাচনে বিভিন্ন পদের জন্য প্রার্থী থাকলেও পরে তারা সবাই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন শুধু মাত্র সাধারণ সম্পাদক পদে দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকী পদগুলোতে প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বন্দর প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত ও ডান্ডিবার্তার বন্দর প্রতিনিধি মহিউদ্দিন সিদ্দিকী ও দৈনিক কালের কথা পত্রিকার সম্পাদক কাজিম আহমেদ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি ‘লিগ্যাল এ টুয়েন্টিফোর ডট কম’র সম্পাদক এড. শাহ আলী মোহাম্মাদ পিন্টু খান, সহসভাপতি ‘দৈনিক প্রতিদিনের নারায়ণগঞ্জ’ পত্রিকার আমির হোসেন ও ‘দৈনিক মানবজমিন’ পত্রিকার বন্দর প্রতিনিধি নুরুজ্জামান মোল্লা,
এছাড়াও যুগ্ম সম্পাদক ‘দৈনিক শীতলক্ষ্যা’র ইমরান মৃধা ও ‘নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডট নিউজ’ এর আরিফ হোসেন কনক, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের নতুন সময় ও যুগের চিন্তা’র বন্দর প্রতিনিধি জিএম সুমন। অর্থ সম্পাদক ‘দৈনিক সমকাল’ এর মেহেদী হাসান সজিব, দপ্তর সম্পাদক ‘দৈনিক ইয়াদ’ এর মেহেদি হাসান রিপন, প্রচার সম্পাদক ‘স্বাধীন বাংলা’র শাহজামাল।
কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ‘নারায়ণগঞ্জ কন্ঠ’র শহিদুজ্জামান ফিরোজ, ‘দৈনিক অগ্রবাণী’র কবির হোসেন ও ‘বাংলাদেশ টুডে’র মাহফুজ জাহিদ।


