Logo
Logo
×

নগরের বাইরে

রাস্তা সুরঙ্গ করে ড্রেজারের পাইপ স্থাপন, দেবে গেছে ট্রাক

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ০৭:১৮ পিএম

রাস্তা সুরঙ্গ করে ড্রেজারের পাইপ স্থাপন, দেবে গেছে ট্রাক
Swapno

প্রায় ১৫ থেকে ২০দিন আগে রাস্তা সুড়ঙ্গ করে অবৈধভাবে নেয়া হয়েছিল ড্রেজারের পাইপ। আর ডেমরা-আদমজী-নারায়ণগঞ্জ সড়কের সেই স্থানেই দেবে গেছে কুমিল্লার মেঘনা থেকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের উদ্দেশ্যে আসা একটি চিনি বোঝাই ট্রাকের পিছনের দুই চাকা।

 

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের ভাঙ্গারপুল সংলগ্ন এলাকায় এলে ট্রাকটির পেছনের চাকা দেবে যায়।

 

এলাকাবাসির অভিযোগ, ১৫/২০ দিন আগে এই দেবে যাওয়া স্থানেই রাস্তার নিচ দিয়ে সুরঙ্গ করে ড্রেজারের পাইপ স্থাপন করা হয়েছিল, যার ফলে ট্রাকটি দেবে গেছে।

 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৮ টনের পণ্যবাহী ট্রাকটির পেছনের বা’পাশের জোড়া চাকার প্রায় অর্ধেকই দেবে গেছে রাস্তায়। ট্রাকটিকে প্রথমে অন্য একটি ট্রাক দিয়ে রশির মাধ্যমে টেনে তোলার চেষ্টা করা হয়। পরে ব্যার্থ হয়ে একটি র‌্যাকারের সাহায্যে টেনে তোলা হয়। রাস্তার এক পাশে ট্রাকটি আটকে যাওয়ায় অন্য পাশ দিয়ে চলাচল করে যানবাহন।

 

নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক মুরুব্বী ও যুবক জানায়, সিটি কর্পোরেশনের স্থানীয় ৪ জন কাউন্সিলরের নাম ভাঙ্গিয়ে শীতলক্ষা নদী থেকে বালু সরবরাহের জন্য ২/৩ সপ্তাহ আগে একই স্থানে রাস্তার নিচে সুরঙ্গ করে ড্রেজারের পাইপ স্থাপন করা হয়েছে। ট্রাকটি মালভর্তি থাকায় ওজনের কারণে রাস্তায় দেবে যায়।

 

এ বিষয়ে জানতে চাইলে নাসিকের ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা জানান, ওইখানে আগের একটি পুরোনো ড্রেজারের লাইন ছিল। নতুন করে কারে সেখানে কেউ পাইপ স্থাপন করেছে কি না তা আমি জানি না।

 

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার মো সোহাগ জানান, এর আগে ওইখানে ড্রেজার পাইপ স্থাপনের বিষয়ে আমি জানতে পেরে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিয়েছিল কিনা, সে বিষয়ে আমার জানা নেই। যেহেতু আজ একটি দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন