সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় শিশু শ্রমিক নিহত
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ০৬:০১ পিএম
সোনারগাঁয়ে বড়ি থেকে সাইকেল যোগে কাজে যাবার সময় কভার ভ্যানের ধাক্কায় মাহফুজ নামের ১২ বছরের এক শিশু শ্রমিক নিহত হয়েছে। এ সময় স্থানীয়রা চালকসহ কভারভ্যানটিকে আটক করে পুলিশের সোপর্দ করে।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিতহ মাহফুজ সুনামগঞ্জ জেলার সালা থানার সুলতান পুর গ্রামের বাসিন্দা। সে এখানে বাসা ভাড়া নিয়ে বি আর স্পিনিং মিলস এ শ্রমিকের কাজ করতো।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মনির হোসেন জানান, মদনপুর টু জয়দেবপুর হাইওয়ে সড়কের জামপুরে মাহফুজ তার ভাড়া বাসা থেকে সাইকেল যোগে কাজে যাওয়ার পথে পিছন দিক দিয়ে (ঢাকা মেট্রো উ-১৪-২৩৬৫) একটি ট্রাক ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় কভার ভ্যান জব্দসহ চালক জাকির হোসেনকে আটক করা হয়েছে।


