রূপগঞ্জে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময়
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ০৫:৫৩ পিএম
রূপগঞ্জে মাদক নির্মূল, ইভটিজিং রোধ, পরিবহন চাঁদাবাজি বন্ধ ও যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মাহিন ফরাজী।
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার নব-নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল হক কাদির, ওসি তদন্ত জসিম উদ্দিন, প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার, রূপকন্ঠের নির্বাহী সম্পাদক সাত্তার আলী সোহেল, সাংবাদিক রাসেল আহমেদ, সুশীল সরকার, নজরুল ইসলাম, জিএম সহিদ, এ হাই মিলন, এসএম শাহাদাত, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, আরিফ হাসান আরব, নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ।


