বন্দরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ০৮:২৪ পিএম
বন্দরে ঘারমোড়া ঈদগাহ ময়দানে আহলে সুন্নত ওয়াল জামায়াত ওয়াজ কমিটির উদ্যোগে সুন্নি মহাসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।
প্রধান অতিথি এক সংক্ষিপ্ত বক্তেব্যে বলেন, ইসলাম হল শান্তির ধর্ম। আমরা যারা মুসলিম হয়ে জন্ম নিয়েছি তারা অবশ্যই ইসলামের সকল হুকুম মেনে চলব। নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। কবরে আপনার সাথে কিছুই যাবে না যাবে শুধু আপনার আমল।
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাইনুদ্দিন আহমেদের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘারমোড়া নতুন জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন (কালা মেম্বার)।
আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, চরঘারমোড়া জামে মসজিদ কমিটির সিনিয়র সহসভাপতি নাজমুল হক শাহীন, সমাজ সেবক ওসমান গণি, শাহীন তাহেরী সিনহা, লিয়াকত আলীসহ ওয়াজ কমিটি সদস্যগণ।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।


