Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ২

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ০৮:২০ পিএম

সিদ্ধিরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ২
Swapno

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে ব্যবসা নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি পক্ষ মামলা দায়ের করেছেন। দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় কাউন্সিলর মতিউর রহমান মতির সহযোগী আক্তার ওরফে পানি আক্তার বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামী করে মামলাটি (মামলা নং-৩৭) দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- আদমজী সুমিল পাড়া এলাকার হবু উল্লাহর ছেলে জামাল কসাই (৪২) ও ভান্ডারিপুল এলাকার রিপন মিয়ার ছেলে আপন (১৮)। এদিকে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আবারো সংর্ঘের আশঙ্কা করছেন।

 

মামলা সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে দীর্ঘদিন ধরে চলা ব্যবসায়িক দ্বন্দ্ব চলছিলো। মামলার বাদী পানি আক্তার উল্লেখ করেন- বিবাদীরা প্রায় সময়ই তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলো। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে বেশ কয়েকজন মিলে পূর্বপরিকল্পিতভাবে মামলার বাদী ও তার সহযোগীদের উপর হামলা চালায়। এতে বাদী পক্ষের বেশ কয়েকজন আহত হয়। 

 

এদিকে নাসিকের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল জানান, আমার সমর্থকদের কুপিয়ে কাউন্সিলর মাতিউর রহমানের সমর্থকরা জখম করেছে। আহত অবস্থায় তারা চিকিৎসাধীন রয়েছে। আমি এ ব্যপারে মামলার প্রস্তুতি নিচ্ছি। 

 

তিনি অভিযোগ করে বলেন, আমার কর্মী-সমর্থকরা মার খাওয়া সত্বেও এবং ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থক হওয়া সত্বেও পুলিশ আমার কর্মী সমর্থকদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। এতে আমার কর্মী সমর্থকরা হয়রানির শিকার হচ্ছে।

 

আদমজী ইপিজেডের ব্যবসায়ীদের অভিযোগ, সংঘর্ষের আগে গত রবিবার ইপিজেডের অভ্যন্তরে দুই পক্ষের মধ্যে হাতাতির ঘটনা ঘটে। এ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।  ব্যবসায়ীদের প্রশ্ন কি করে ইপিজেডের অভ্যন্তরে সন্ত্রাসীরা মহড়া দেয়। এ ব্যপারে আদমজী ইপিজেডের ব্যবসায়ীরা নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। 


  
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, আদমজী ইপিজেডের সংঘর্ষের ঘটনায় শুক্রবার সাকালে আক্তার নামে একজন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে আদমজী ইপিজেডে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের মহড়া দেখে এলাকার জনাসাধারনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। অভিযোগ রয়েছে, বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতি, তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা আদমজী ইপিজেডের ২৬ প্রতিষ্ঠানের সঙ্গে প্রভাব খাটিয়ে ব্যবসা করে আসছে। এতে করে বঞ্চিত আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীসহ সরকার দলীয় সমর্থক ও নেতাকর্মীরা তার উপর দিন দিন ফুসে উঠছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন