Logo
Logo
×

নগরের বাইরে

বাংলাদেশের অর্থনৈতিক চাকা এক মিনিটের জন্যও থামেনি : শিল্পমন্ত্রী

Icon

আড়াইহাজার  প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ০৭:১৭ পিএম

বাংলাদেশের অর্থনৈতিক চাকা এক মিনিটের জন্যও থামেনি : শিল্পমন্ত্রী
Swapno

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, কোভিট-১৯ এর বৈশ্বিক মহামারির সময় বিশ্বের উন্নত দেশগুলো যখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে ভীত সন্তস্ত্র। তখন যারা ভেবেছিল বাংলাদেশের অর্থনীতিও মুখ থুবরে পড়বে, সেখানে বাংলাদেশের অর্থনৈতিক চাকা এক মিনিটের জন্য থেমে থাকেনি। আর তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার ও জনপ্রতিনিধিদের দক্ষ নেতৃত্ব, কমিটমেন্ট ও আদর্শিক রাজনীতির জন্য।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার মিথিলা ওভেন টেক্সাইল ডাইং এ লিড প্লাটিনাম সনদ প্রাপ্তি উদযাপনে মাধবদীর হেরিটেজ রিসোর্টে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

শিল্পমন্ত্রী এসময় আরো বলেন, মিথিলা পরিবার সমন্বিতভাবে ওভেন টেক্সটাইল ডাইং, বিশেষ করে বস্ত্রখাতকে যে জায়গায় নিয়ে গেলেন, এটি বাংলাদেশের জন্য এবং আমাদের জন্য বিশাল বিজয়। শ্রমিক, মালিক কর্মচারীদের সম্পর্ক একটি প্রতিষ্ঠানকে কোথায় নিয়ে যেতে পারে এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

 

সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই শুধু মিথিলা গ্রুপের মত একটি পরিবার ১০ হাজার মানুষকে অন্ন, বস্ত্র ও বাসস্থানের যোগান দিচ্ছে। মিথিলা গ্রুপ সকল আধুনিক পদ্ধতি সূমহ স্থাপন ও ব্যবহারের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানটি পরিবেশ বান্ধব উন্নয়ন, জলবায়ু রক্ষা ও সবুজায়নে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে, যা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয়।

 

মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজাহার খানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, মিথিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক মাহবুব খান হিমেল, টায়েস খান, অভিনেতা জাহিদ হাসান প্রমুখ।


অনুষ্ঠান শেষে অভিনেতা সাজু খাদেম ও মুনীয়ার উপস্থাপনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন