সিদ্ধিরগঞ্জে স্বপ্নের ভূবন লেবেল-২ এর উদ্বোধন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০৭:৫৫ পিএম
সিদ্ধিরগঞ্জে স্বপ্নের ভূবন লেবের-২ (শপিং কমপ্লেক্স) এর নতুন ভবনের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কাসসাফ গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দোকানের পজিশন সাব-কবলা দলিল দ্বারা বিক্রি উপলক্ষে এই উদ্বোধন করা হয়।
এ সময় গিয়াস উদ্দিন বলেন, আধুনিক ডিজাইনের ক্ষেত্রে এই মার্কেট বহু যুগ ধরে নতুনত্ব নিয়ে দাড়িয়ে থাকবে। এই ভবন রাজউক অনুমোদিত। এখানে বিদ্যুতের নিজস্ব সাবষ্টেশন এবং জেনারেটর স্থাপন করা হবে। কেউ যেন বলতে না পারে যে, ঢাকার বিভিন্ন আধুনিক মার্কেট থেকে আমাদের মার্কেট পিছিয়ে আছে। মানুষ যাতে এটা ফিল করে যে, কাসসাফ টাওয়ার থেকে ঢাকার আধুনিকতা শুরু।
মো. কুতুব উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কাসসাফ গ্রুপ অব কোম্পানীজ এর পরিচালক (প্রাশাসন) আলহাজ¦ মুহাম্মদ ফজলুল হক, কাসসাফ শপিং সেন্টারের ম্যানেজার মুহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ¦ ফজলে খোদা সোহেল, দোকান মালিক সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর রব, ইনচার্জ মো. গোলাম মোস্তফা, দৈনিক অগ্রবাণী’র সম্পাদক হারুন অর রশিদ চৌধুরী স্বপন, সাংবাদিক এ হাই মিলন, ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, কাসসাফ শপিং সেন্টারের মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মাহফুজুর রহমানসহ মার্কেটের ব্যবসায়ীরা।


