Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার

Icon

ফতুল্লা প্রতিনিধি 

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০৭:১৬ পিএম

ফতুল্লায় নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার
Swapno

ফতুল্লায় রাস্তার পাশে কাগজে মোড়ানো অবস্থায় দুই দিন বয়সী এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) ফতুল্লার পিলকুনি মোল্লাবাড়ি এলাকার নবজাতকের মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

ফতুল্লা মডেল থানার এসআই মো. আরিফ জানান, কেউ নবজাতকটিকে কাগজে মুড়িয়ে রাস্তার পাশে ফেলে গিয়েছিল। শিশুর বয়স দু’দিনও হতে পারে আবার বেশিও হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায়  তদন্ত চলছে। 

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নবজাতকটিকে কারা সেখানে ফেলে দিয়ে গেছে তা এখনো জানা যায়নি। মৃত নাকি জীবিত ফেলে গেছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে আরো বিস্তারিত বলা যাবে। তার কোন স্বজনেরও খোঁজ খবর পাওয়া যায়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন