Logo
Logo
×

নগরের বাইরে

আদমজী ইপিজেডে কাউন্সিলর মতি ও সিরাজ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০৪:৩৮ পিএম

আদমজী ইপিজেডে কাউন্সিলর মতি ও সিরাজ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৬
Swapno

ব্যবসায়িক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপ নাাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি ও সাবেক কাউন্সিলর সিরাজ ম-লের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

আদমজী ইপিজেড’র মারুহিসা নামক একটি কারখানার সাপ্লাই ব্যবসায়ের আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে আদমজী ইপিজেডের পকেট গেইটে বিহারী ক্যাম্প এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আদমজী ইজিজেডের মারুহিসা নামে একটি কারখানায় সাপ্লাইয়ের ব্যবসাকে কেন্দ্র করে নাসিক ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতিউর রহমান সমর্থিত পানি আক্তার এবং একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল সমর্থিত কসাই বাবু’র লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কাউসার, মিজান, সজল, রিদয়, হেলাল, স্বপন আহত হয়েছে।

জানা গেছে, পানি আক্তার ও কসাই বাবুর লোড-আনলোডের ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষ আধিপত্ত বিস্তারের চেষ্টা করে আসছিল বেশ কিছুদিন যাবৎ। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় সিরাজ মন্ডলের সমর্থক সেলিম মজুমদার, কসাই বাবু, সোহেল, সজিব পাটোয়ারি, মাসুদ পাটোয়ারি, সফিউল, স¤্রাট মাহবুব ও পানি আক্তারের লেবার সর্দার মিজান, রিদয়, স্বপন, স্বজল, কাউসার ও হেলাল গংদের মধ্যে সংঘর্ষ হয়। 

 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মসিউর রহমান জানান, ব্যবসায়িক আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন