Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে যাত্রীবাহী বাসের বক্স থেকে ছাগল ডাকাতির সময় গ্রেফতার ৩

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ০৮:০৩ পিএম

বন্দরে যাত্রীবাহী বাসের বক্স থেকে ছাগল ডাকাতির সময় গ্রেফতার ৩
Swapno

বন্দরের যাত্রীবাহী বাসের চালককে অস্ত্র ঠেকিয়ে বক্স থেকে ছাগল ডাকাতি করার সময় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মো. সুমন (২৬), মো. আলম (২৪) ও মো. রাসেল (২৪)।

 

বুধবার (২৭ জানুয়ারী) ভোর সাড়ে ৫ টার দিকে বন্দরের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় এ ঘটনাটি ঘটে। কামতাল তদন্ত কেন্দ্রে পুলিশের সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭টি ছাগল উদ্ধার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত সুমন রূপগঞ্জ উপজেলার ভাউলিয়া পাড়া  গ্রামের আবু সাঈদের ছেলে। আলম মাাদারিপুরের শিবচর থানার কাঠাল চর গ্রামের নুরুল হকের ছেলে, সে বর্তমান হীরাঝীল আতাহার আলীর ভাাড়াটিয়া এবং রাসেল কুমিল্লার দাউদকান্দি থানার দৌলতপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। 

 

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান জানান, টিএম পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৭৪৭৬) একটি যাত্রীবাহী বাস বক্সে করে ২৭টি ছাগল নিয়ে  রংপুর  থেকে  চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

 

বুধবার বাসটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসষ্ট্যান্ডে পৌঁছলে ১ জন মহিলা ও ৪ জন পূরুষ যাত্রী চট্টগ্রাম যাওয়ার কথা বলে বাসে উঠেন। বাসটি বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় পৌঁছলে বাসের চালক ও সুপারভাইজারকে পিস্তল ঠেকায় সংঘবদ্ধ ডাকাত দল।

 

এ সময় তারা বাসের বক্সে থাকা ২৭ টি ছাগল নামাতে থাকে। ঘটনার সময় কাঁচপুর হাইওয়ে থানার গল্ফ-০৭ টহল ডিউটি পুলিশের উপস্থিতি দেখে ডাকাতদল দ্রুত ১০ টি ছাগল নিয়ে গ্রামের দিকে পালাতে থাকে। সে সময় এএসআই রুবেল শেখ ডাকাতদের  ধাওয়া করে ০৭ টি ছাগল উদ্ধার করে। ডাকাতদল বাকি ৩ টি ছাগল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

ওই মুহুর্তে বন্দর থানার কামতাল তদন্ত কেন্দ্রের টহল ডিউটি পুলিশকে অবগত করলে এসআই আবুল কাশেম ডাকাতদের ধাওয়া করে হালুয়াপাড়া গ্রামের ভেতর থেকে ০৩ জন ডাকাতকে আটক করে এবং  আরো ২ টি ছাগল উদ্ধার করেন। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন