Logo
Logo
×

নগরের বাইরে

সেবা নিতে গিয়ে কাউকে পকেটে হাত দিতে হবে না : ওসি বন্দর

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ০৭:৪৪ পিএম

সেবা নিতে গিয়ে কাউকে পকেটে হাত দিতে হবে না : ওসি বন্দর
Swapno

বন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) প্রদীপ চন্দ্র সাহা বলেছেন, বন্দরকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে আমরা আপনাদের সহায়তা কামনা করছি। আমার কোন অফিসারের দ্বারা হয়রানির শিকার হলে আপনারা আমাকে ফোন দিবেন। বন্দর থানায় জিডি, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স করতে কোন টাকা লাগে না। এই থানায় সেবা নিতে গিয়ে কাউকে পকেটে হাত দিতে হবেনা। 

 

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে বন্দরের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)এর ২১নং ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত বিট পুলিশিং এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ওসি আরো বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। এর জন্য সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাদের পরিবারের মধ্যে কোন মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী থাকলে আপনারা সংশোধন করে দিবেন।

 

ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাছ্ছের, ২১নং বিটপুলিশিং অফিসার এএসআই মাহফুজ, বন্দর শাহী জামে মসজিদের সমাজ সেবক বদিউজ্জামান, সুজন মার্কেট সমিতির সাধারণ সম্পাদক টিটু, সমাজ সেবক রাজা মিয়া, মহানগর যুব মহিলালীগের আহ্বায়ক নুরুন নাহার সন্ধ্যা, রনি, বাবু শিকদার, গনি মিয়া, সুমন প্রমুখ।

 

এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন