Logo
Logo
×

নগরের বাইরে

শিমরাইল মোড়ে মাসে কোটি টাকা চাদাঁবাজি

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ০৭:২৪ পিএম

শিমরাইল মোড়ে মাসে কোটি টাকা চাদাঁবাজি
Swapno

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে পরিচিত। এখানে হাত বাড়ালেই চাঁদা পায় প্রভাবশালীরা। ক্ষমতার দাপটে এ মোড় থেকে মাসে কোটি টাকা চাঁদা আদায় করা হয় বলে অভিযোগ উঠেছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, শিমরাইলের আহসান উল্লাহ সুপার মার্কেটের সামনে স্থাপন করা অবৈধ ফুটপাত, রেন্ট-এ-কার স্টান্ড, শিমরাইল ট্রাক স্ট্যান্ড, খানকা মসজিদের সামনে অটো স্টান্ড, আহসান উল্যাহ ও এ রহমান মার্কেটের সামনে লেগুনা স্যান্ড ও হীরাঝিল আবাসিক এলাকা থেকে প্রতিদিন চাঁদা আদায় করছেন প্রভাবশালীরা। 

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ শিমরাইল মোড়ের পাশের অংশে রিক্সা লেন দখল করে দোকান বসিয়ে প্রতিদিন পুলিশের নাম ভাঙিয়ে রিপন নামের এক ব্যক্তি, শিমরাইল ট্রাকস্ট্যান্ডের সামনে লোকাল বাস ও দূর পাল্লার বাস থেকে চাঁদা তুলে।

 

নিজেকে প্রভাবশালী পরিচয় দেয়া এক পরিবহণ নেতা, সরকারি যায়গা দখল করে রেন্টে কার ও তার সামনে অবৈধ দোকান বসিয়ে নিজস্ব বাহিনী দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা, উত্তর পাশে খানকায়ে জামে মসজিদের সামনে লেগুনা ও অটোরিক্সা থেকে এক কাউন্সিলরের তত্ত্বাবধানে, হীরাঝিল আবাসিক এলাকার একাধিক গলি দখল করে ফুটপাত থেকে স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তির লোক চাঁদা তোলেন।

 

নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ এবং থানা পুলিশ লোক দেখানো উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও পরক্ষণেই আবার ওই জায়গা পূনরায় দখল করে ওই চাদাঁবাজ সিন্ডিকেটচক্র। 

 

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুটপাতের অবৈধ দোকানের মালিকদের পুলিশ তথা প্রশাসনের কর্তাব্যক্তিদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে এসব চাদাঁবাজরা। 

 

অভিযোগ উঠেছে, শিমরাইল থেকে প্রতিদিন পুলিশের নাম করে উত্তোলিত টাকার হার হিসেবে চাদাঁবাজি করা হয় মাস শেষে প্রায় ১ কোটি টাকা। মোটা অংকের এই চাদাঁবাজির বড় একটি অংশ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি থেকে শুরু করে বিভিন্ন মহলে পৌছে দেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া যায়।

 

এদিকে চাঁদা উত্তোলনের বিষয়ে জানতে অভিযুক্ত কাউন্সিলরের বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। ট্রাক স্ট্যান্ডের চাদাঁ উত্তোলনের বিষয়ে জানতে ওই পরিবহণ নেতার মুঠো ফোনে ফোন করলে সে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে জানান, আমি এবং আমার কোনো লোক চাদাঁবাজির সাথে জড়িত নই। ট্রাক টার্মিনাল থেকে ছোট ছোট পিকাপ থেকে ১০ টাকার বেশি নেওয়া হয় না। রাস্তায় বাস থামিয়ে আমার নামে টাকা তোলার অভিযোগ সত্য নয়। 

 

আহসান উল্লাহ্ সুপার মার্কেটের সামনে রাস্তা দখল করে অবৈধ দোকানপাট থেকে চাদাঁ উত্তোলনের বিষয়ে জানতে রিপন জানান, আমি ওইসব দোকানপাট থেকে কোনো প্রকার টাকা নেই না। এসব অভিযোগ মিথ্যে বলে সে প্রতিবেদককে চায়ের দাওয়াত দিয়ে ফোন কেটে দেয়।

 

অপরদিকে রেন্টে কার ও তার সামনে অবৈধভাবে বসানো দোকান থেকে চাদাঁ উত্তোলনের বিষয়ে জানতে থানা আওয়ামী সেচ্ছাসেবকলীগ ওই নেতার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও সে ফোন রিসিভ করেননি। 

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, আমার থানা এলাকায় কেউ চাদাঁবাজি করতে পারবে না। পুলিশের নামে কেউ চাদাঁবাজি করলে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। কেউ যদি পুলিশের নাম ভাঙিয়ে চাদাঁবাজি করে তাহলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য বলেন পুলিশের ওই কর্মকর্তা।

 

সাধারণ মানুষের উদ্দ্যেশ্যে ওসি আরো বলেন, চাদাঁবাজি করলে থানায় এসে অভিযোগ দিবেন। প্রমাণ পেলে সে যেই হোক না কেনো তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

 

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বুধবার শিমরাইল মোড়ের ফুটপাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ শতাধিক দোকান উচ্ছেদ করে। তবে পুলিশ স্থান ত্যাগ করার কিছুক্ষণ পরই চাঁদাবাজ রিপন বাহিনী রিক্সা লেনের ওই জায়গা তার দখলে নিয়ে নেয়। সে থেকে অদ্যবধি পূর্বের ন্যয় রিপন চালিয়ে যাচ্ছে তার চাঁদাবাজী।

 

উচ্ছেদের সময় সড়ক ও জনপথে’র কর্মকর্তারা জানিয়েছিলেন, দখলকারিরা এসব দোকান গড়ে তুলে পরিবহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে তোলা এসব দোকান উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দোকান উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, পরের দিন ২১ ডিসেম্বর আবারো সরকারি রাস্তা (রিক্সা লেন) দখল করে দোকান বসানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন