Logo
Logo
×

নগরের বাইরে

মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ১১:২৬ এএম

মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার
Swapno

সোনারগাঁয়ে মহাসড়ক পার হতে গিয়ে রাবেয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধা লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 


বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ব্যস্ততম এলাকা মোগড়াপাড়া চৌরাস্তা কাঁচা বাজারের সামনে সড়ক পার হতে গিয়ে রাবেয়া খাতুন (৬০) এই সড়ক দুর্ঘটনায় মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।


কাঁচপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার টান বলাকি গ্রামের নূরু হাজীর স্ত্রী নিহত রাবেয়া খাতুন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন