বন্দরে ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদের মালিকানাধীন ব্রহ্মপূত্র নদের তীরে কামতাল এলাকায় এইচ আর বি ইটভাটায়য় অভিযান চালিয়ে ইট তৈরীর চুল্লি ও কাঁচামাল গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে বন্দর উপজেলার কামতাল অবস্থিত ব্রহ্মপূত্র নদের তীরে এইচ আর ব্রিকফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা তৈরীর বৈধ কোনো কাগজপত্র না থাকায় ১০ লাখ টাকা জরিমানা আদায় করে পরিবশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী সচিব মো. আবু হাসান।
নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর উপ পরিচালক মো.আব্দুল্লাহ আল মামুন জানান, বন্দর উপজেলার ধামগড় মদনপুর ও মুছাপুর ৩ ইউনিয়ন এলাকায় অবৈধভাবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন কৃষি জমির মাটি কেটে নিয়ে ইট তৈরীর অসংখ্য অবৈধ ইটভাটা গড়ে তুলেছে। ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদের মালিকানা ব্রহ্মপূত্র নদের তীরে কামতাল এলাকায় এইচ আর বি ইটভাটায় মঙ্গলবার দুপুরে এক অভিযান পরিচালনা করা হয়। এসময়মালিকপক্ষ কোনো বৈধকাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ইটভাটার চুল্লিসহ ইট তৈরীর কাঁচমাল গুড়িয়ে দেয়া হয়েছে এবং ১০ লক্ষ টাকা জরিমানা আদায়করা হয়। অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটও সহকারীসচিব মো. আবু হাসান, নারায়ণগঞ্জ র্যাব-১১ ও জেলা পুলিশর সদস্যরা।


