Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ১১:৫৪ পিএম

রূপগঞ্জে ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ
Swapno

রূপগঞ্জ সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় ৩ শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  সোমবার বিকালে উপজেলার ইছাপুরা বাজার এলাকায় ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসব কম্বল বিতরণ  করা হয়।  

 

 রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান তারেকের সভাপতিত্বে, ১ নং ওয়ার্ড ইউপি  সদস্য আলমগীর হোসেনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. ছালাউদ্দিন ভুঁইয়া।

 

আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি মোমেন মিয়া, সমন্বয়ক ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার,  সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ ভুঁইয়া, সাবেক ইউনিয়ন  ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন,   মহিলালীগ নেত্রী লাকী আক্তার,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল আজিজ, সোহেল প্রধান,  ছাত্রলীগ নেতা টিপু সুলতান আহাদ প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন