কোকোর মৃত্যুবার্ষিকীতে মহানগর ছাত্রদল নেতা অন্তু ও অনি’র দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ০৯:০৪ পিএম
বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের সহসভাপতি নাজিম পারভেজ ও সহসভাপতি আশিকুর রহমান অনি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাতসহ বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনায় দোয়া করা হয় ।
আলোচনায় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো একজন সৎজন ব্যক্তি ছিলেন। ক্রীড়াঙ্গণে তার অবদান চিরস্মরণীয়। অল্প বয়সে কোকো এদেশের মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। কোকো আমাদের মাঝে আর ফিরে আসবে না কিন্তু তার স্মৃতি আমাদের মাঝে আজীবন রয়ে যাবে। আমরা প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা মাহিন, রায়হান, মেহেদী, রিয়াদ, রাহিম, রিফাত প্রমুখ।


